ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

সিরাজগঞ্জে মানসিক এক রোগীর থেকে বেরিয়ে এলো ১৫টি কলম!

সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালের আব্দুল মোতালেব (৩৫) নামে একজন মানসিক রোগীর পেটের ভিতর থেকে ১৫টি কলম বের করা হয়েছে। আব্দুল মোতালেব বেলকুচি উপজেলার খুকনি গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।


গতকাল শনিবার (২৭ মে) দুপুর ২টার দিকে হাসপাতালের সার্জারি বিভাগীয় প্রধান ডা. জাহিদুল ইসলাম ও কনসালটেন্ট ডা. আমিনুল ইসলাম খান কোনো অপারেশন ছাড়া এন্ডোস্কপির মাধ্যমে কলমগুলো বের করেন।


এদিন রাত ১০টার দিকে শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক সায়ফুল ফেরদৌস মুহাম্মদ খায়রুল আতাতুর্ক সাংবাদিকদের কাছে বিষয়টি নিশ্চিত করেন।


তিনি বলেন, ব্যক্তিটি একজন মানসিক রোগী ছিলেন। বিভিন্ন সময়ে রাস্তা থেকে কুড়িয়ে খাদ্য ভেবে কলমগুলো খেয়ে ফেলেছিলেন। বর্তমানে তিনি হাসপাতালে সুস্থ অবস্থায় রয়েছেন।

ads
ads
ads

Our Facebook Page

↑